https://www.profitablecpmratenetwork.com/jkbv3chnk3?key=f703ec2f3d153f1792fcf7f58f3d081a
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

কেরিনগর বাজারে দোকান দখল ও হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদকের নাম / ১২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার মহম্মদপুর উপজেলার ১নং বাবুখালী ইউনিয়নের কেরিনগর বাজারে একটি দোকান জোরপূর্বক দখল, লুটপাট ও হামলার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে ভুক্তভোগী মিজানুর রহমান অভিযোগ করেন, বাবুল মুছা ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে তার দোকান দখল করে এবং এ সময় লুটপাট ও হামলার ঘটনা ঘটায়।
মিজানুর রহমান আরও জানান, তিনি দীর্ঘ প্রায় ২০ বছর ধরে ওই দোকানে ব্যবসা করে আসছেন এবং দোকানসহ জায়গাটি তার দখলেই ছিল। হঠাৎ করেই তার ওপর এমন হামলা ও দোকান দখলের ঘটনায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি দোষীদের শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।
মানববন্ধনে কেরিনগর বাজারের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর