বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের অভিযোগ শাহ আলম ফকিরের দৌলতপুরে শিক্ষিকার বদলি ঠেকাতে মানববন্ধনে হামলা, আহত ১০-১২ থানচিতে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫। ক্যান্সারে আক্রান্ত ১৬ বছরের হাফেজ সোহানুরের চিকিৎসায় সহায়তার আকুতি আওয়ামী লীগের সাংগঠনিক যোগাযোগে ART-এর কার্যক্রমের দাবি তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান তাড়াশের জহুরুল মহুরী জেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহসভাপতি ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ! ঘটনাস্থলে দুদক বিএনকেএস আয়োজনে থানচিতে যুবতীদের প্রাণিসম্পদ ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন। Whales: Giants of the Ocean

তাড়াশে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ও হুমকির শিকার

আক্কাছ ইসলাম / ১৬৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে উলিপুর পাঁচান দাখিল মাদ্রাসায় অবৈধ ভাবে প্রতিষ্ঠানের গাছ কাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন দৈনিক দিনকাল পত্রিকার সাংবাদিক মো রফিকুল ইসলাম।

অভিযুক্তরা হলেন উলিপুর পাঁচান দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম ও মাদ্রাসার নিরাপত্তা প্রহরী মোঃ হাসিনুর রহমান।

ভুক্তভোগী দৈনিক দিনকাল পত্রিকার তাড়াশ প্রতিনিধি।

জানা গেছে, সোমবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে তাড়াশ পৌর এলাকার উলিপুর পাঁচান দাখিল মাদ্রাসায় অবৈধ ভাবে গাছ কাটার বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম ও নিরাপত্তা প্রহরী হাসিনুর রহমান উত্তেজিত হয়ে দৈনিক দিনকাল পত্রিকার সাংবাদিক রফিকুল ইসলামকে গালিগালাজ করে। এক পর্যায়ে সাংবাদিকের উপর চড়াও হয়। মারধরের চেষ্টা করে মোবাইল ফোন কেরে নিয়ে লাঞ্ছিত করে। পরে তাকে প্রাণ নাশের হুমকি দেয়া হয়।

এ বিষয়ে সাংবাদিক মো. রফিকুল ইসলাম বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে ওই শিক্ষক ও নিরাপত্তা কর্মী আমার উপর চড়াও হয়। এ ঘটনার ভিডিও ফুটেজ আমার কাছে সংরক্ষিত রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উলিপুর পাঁচান দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক মোঃ.নজরুল ইসলামকে ফোন করা হলে ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ প্রসঙ্গে উলিপুর পাঁচান দাখিল মাদ্রাসা সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমান বলেন, বিষয়টি সাংবাদিকদের সাথে আলোচনা করে মিমাংসা করার চেষ্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর