শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ভেড়ামারায় এসএসসি পরীক্ষা শুরু। অনুপস্থিত-১৯।

প্রতিবেদকের নাম / ১৩২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া ঃ শান্তিপূর্ন পরিবেশে কুষ্টিয়ার ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার প্রথম দিনে ৫ টি কেন্দ্রে অনুপস্থিত ছিলো ১৯ জন পরীক্ষার্থী। ভেড়ামারা পাইলট সরকারী বালিকা বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৫’শ ৩০ জন। এর মধ্যে অনুপস্থিত ৩ জন। বিদ্যালয়ের কেন্দ্র সচিব প্রধান শিক্ষক ছালমা খাতুন। তিনি জানান, প্রথম দিন বাংলা পরীক্ষায় শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। যশোর বোর্ডের প্রতিনিধি হিসাবে বিদ্যালয়ে দায়িত্ব পালন করছেন আব্দুস সাত্তার। তিনি জানান, খুবই সুন্দর পরিবেশে প্রথম দিনের বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
ভেড়ামারা পাইলট সরকারী বিদ্যালয়ে হল সুপার’র দয়িত্ব পালন করছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিলুফার বিন হাসান। তিনি জানান, বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৪’শ ৯৬ জন। প্রথম দিনের বাংলা পরীক্ষায় অনুপস্থিত ৭ শিক্ষার্থী। জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র’র কেন্দ্র সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে রাজু আহমেদ। তিনি জানান, এ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২’শ ৮২। এর মধ্যে অনুপস্থিত ২ জন। বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন এবং হল সুপার সাইফুল ইসলাম। জানা যায়, এই কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩’শ ৯৫ জন। এই বিদ্যালয়ে অনুপস্থিত ৩ জন পরীক্ষার্থী। এ দিকে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে রহিমা আফসার স্কুল এন্ড কলেজে। এ কেন্দ্র’র হল সুপার ১২ মাইল দাখিল মাদ্রাসার সুপার মাসুদ করিম। তিনি জানান, এ কেন্দ্রে সার্বক্ষনিক দায়িত্ব পালন করছেন, বি আর ডি বি কর্মকর্তা জহির উদ্দিন। এ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১’শ ২ জন। পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪ শিক্ষার্থী।
এসময় ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ৪টি কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, পরীক্ষার কেন্দ্র গুলোতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি, পরীক্ষার হল গুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আছে। পরীক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর