মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশে ধাপ ওয়াশীন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা থানচিতে ৩৮ বিজিবির অভিযান ও মানবিক কার্যক্রমে প্রেস ব্রিফিং। পিরোজপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিমন্ত্রীর বিভিন্ন দিকনির্দেশনা Paoloscarpasindaco: Redefining the Art of Football Boots Through Craftsmanship and Feel নেছারাবাদের গণমান থেকে আইনাঙ্গনের আন্তর্জাতিক পরিমণ্ডলে মোহাম্মদ ছফওয়ান তাড়াশে চলনবিল পুনরুদ্ধারে সম্ভাব্যতা যাচাই নিয়ে মতবিনিময় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের অভিযোগ শাহ আলম ফকিরের দৌলতপুরে শিক্ষিকার বদলি ঠেকাতে মানববন্ধনে হামলা, আহত ১০-১২ থানচিতে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫।

তাড়াশে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

প্রতিবেদকের নাম / ১৫৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে চাঁদাবাজির অভিযোগে মোঃ হাফিজুর রহমান নামে এক যুবদল নেতাকে বহিষ্কার করেছে সংগঠন। হাফিজুর রহমান তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ছিলেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি এবং পেশীশক্তি প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ নানা অনাচারে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর ) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার দপ্তর সম্পাদক মাসুম রেজা মুসা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদাবাজি ও পেশীশক্তি প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ নানা অনাচারে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ করেন মাধাইনগর ইউনিয়ন বিএনপি ও যুবদল। আনীত অভিযোগ তদন্ত করে প্রমাণিত হওয়ায় এবং পাঠানো কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষ্ট না হওয়ায় সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ৭নং মাধাইনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো: হাফিজুর রহমানকে সদস্য সচিব পদ হইতে অব্যাহতি প্রদান করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) আল আমিন খান ও সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,অদ্যকার তারিখ হইতে বহিষ্কৃত নেতা মোঃ হাফিজুর রহমানের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর