বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

তাড়াশে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

প্রতিবেদকের নাম / ১২৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী এ কার্যক্রম চলবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) সকালে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। অনুষ্ঠানে মানবদেহে পুষ্টির চাহিদা ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশরাফুল ইসলাম, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম, তাড়াশ প্রেসক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক খন্দকার, সাংবাদিক লিটন আহমেদ, আলী আক্কাছসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, সুস্থ ও কর্মক্ষম জীবন গঠনে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। প্রতিদিন খাদ্যতালিকায় পুষ্টিগুণসমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করতে হবে। বিশেষ করে গর্ভবতী মা ও শিশুদের পুষ্টি নিশ্চিত করতে কোনো ধরনের অবহেলা করা যাবে না। একটি সুস্থ জাতি গঠনে সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর