https://www.profitablecpmratenetwork.com/jkbv3chnk3?key=f703ec2f3d153f1792fcf7f58f3d081a
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

ওবায়দুল্লা বিন হাফিজুরের উপর হত্যাচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম / ১২৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

মাগুরা জেলা প্রতিনিধি

মাগুরার মহম্মদপুরে ওবায়দুল্লাহ বিন হাফিজুরের উপর হত্যাচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ওবায়দুল্লাহ বিন হাফিজুর (পিতা: হাফিজার বিশ্বাস), গ্রাম ঘোষপুর, উপজেলা মহম্মদপুর, জেলা মাগুরা—সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হালিম খন্দকার দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল।

তিনি বলেন, “আজ ৪ অক্টোবর শনিবার পরিকল্পিতভাবে হালিম খন্দকার আমার দোকানে এসে মীমাংসার কথা বলে কৌশলে বাইরে ডেকে নিয়ে যায়। কথা কাটাকাটির একপর্যায়ে সে আমাকে লাঠি দিয়ে আঘাত করতে থাকে। এরপর আগে থেকে ওত পেতে থাকা ভাড়া করা সন্ত্রাসী বাহিনী ধারালো অস্ত্র দিয়ে আমাকে আঘাত করার চেষ্টা করে। তবে স্থানীয় লোকজনের সহযোগিতায় আমি প্রাণে রক্ষা পাই। গুরুতর আহত অবস্থায় আমাকে মহম্মদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।”

তিনি আরও অভিযোগ করেন, হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দাখিল করা হলেও এখনো পর্যন্ত আসামিদের গ্রেপ্তার করা হয়নি। বরং তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে আবেদন জানান—তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর