রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

থানচিতে কাজুবাদাম সংগ্রহ শুরু, ভালো ফলনের আশা কৃষকদের।

প্রতিবেদকের নাম / ৯৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

রেমবো ত্রিপুরা, থানচি (বান্দরবান) প্রতিনিধি ঃবান্দরবানের থানচি উপজেলায় পাহাড়ি ঢালে চাষ করা কাজুবাদামের ফলন তোলা শুরু করেছেন স্থানীয় কৃষকরা। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে বলে জানিয়েছেন বেশিরভাগ কৃষকরা। এতে করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার আশাবাদ ব্যক্ত করছেন তারা।

তবে স্থানীয় কৃষক ও ছাংদাক পাড়ার কারবারি উবামং মারমা বলেন, গত বছরের তুলনায় এবছর ফলন কিছুটা কম হবে আমার। কারন সাংগ্রাই আগে বৃষ্টি আমার বাগানে ফুল ঝড়ে পড়ে যাওয়ায় কিছুটা কমে হবে।
আরেক কৃষক বাসামনি ত্রিপুরা বলেন, কাজুবাদাম চাষ এখন আমাদের জন্য লাভজনক হয়ে উঠছে। বাজারে দামও মোটামোটি ভালো, তাই আমরা চাষে আগ্রহী হচ্ছি। সময়মতো পরিচর্যা করতে পেরেছি, তাই ফলনও বেশি পাওয়া আশা করছি।
কৃষক লংছাই খুমী জানান, প্রথম দিকে কিছু সমস্যা থাকলেও কৃষি বিভাগের পরামর্শে তা কাটিয়ে উঠেছি। এখনো ফলন সংগ্রহ করতেছি ভালো ফলন পাওয়া আশা করছি।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, থানচি উপজেলায় দিন দিন কাজুবাদাম চাষের পরিধি বাড়ছে। এটি পাহাড়ি অঞ্চলের জন্য সম্ভাবনাময় অর্থকরী ফসল হিসেবে পরিচিতি পাচ্ছে।
উপজেলা কৃষি অফিস উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাস গুপ্ত বলেন, বর্তমানে উপজেলায় প্রায় ১ হাজার দুইশত ৪৫ জন কৃষক কাজুবাদাম চাষের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। প্রায় ১ হাজার ১০ হেক্টর জমিতে এ চাষাবাদ হয়েছে। চলতি বছরে প্রায় ৯ শত ৭০ মেট্রিক টন কাজুবাদাম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আশা করছি, আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।
তিনি আরও বলেন, কৃষকদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে, যাতে তারা আরও আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতে পারেন।
এদিকে কাজুবাদাম চাষে সাফল্য আসায় থানচির অন্যান্য কৃষকরাও এ ফসল চাষে আগ্রহী হয়ে উঠছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, সঠিক পরিকল্পনা ও সহায়তা অব্যাহত থাকলে ভবিষ্যতে কাজুবাদাম থানচির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর