মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলার শিকার সন্দ্বীপের তারেক, পরিবারে শোকের মাতম ঝিনাইদহ সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু সায়েদাবাদে ডিএনসি ইন্সপেক্টর গুলিবিদ্ধ: নতুনধারার সমবেদনা ও দ্রুত আরোগ্য কামনা সন্দ্বীপে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু Ελληνικά καζίνο: Ανάλυση δημοφιλέστερων παρόχων তাড়াশে কীটনাশক ব্যবসায়ীর বাড়ি থেকে ২৯ ভরি স্বর্ণ ও ৩ লক্ষ টাকা চুরি তাড়াশের রাজনীতিতে নতুন সমীকরণ: আলোচনায় পরিচ্ছন্ন নেতা সোলাইমান হোসেন সিহাব থানচি–চিম্বুক সড়কের ৩৫ কিলোমিটার রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন, স্বস্তিতে চালক–পর্যটকরা। সংসদে পেশ হবে অন্তর্বর্তী সরকারের ১৩৩,টি অধ্যাদেশই: আইনমন্ত্রী তাড়াশে মৎস্যজীবী দলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

তাড়াশে সুফলভোগী আদিবাসী নারী-পুরুষদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম / ৬৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে যুবদল নেতা রাজিব আহম্মেদ মাসুম ও শুকুর মির্জার বিরুদ্ধে সুফলভোগীদের পুকুর জোড় করে ভোগদখলের ভিত্তিহীন ও মিথ্যা অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন গুড়পিপুল ছয়ঘাটি পুকুরের সুফলভোগী আদিবাসী নারী-পুরুষেরা।
বুধবার সকালে তাড়াশ প্রেসক্লাব হলরুমে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গুড়পিপুল ছয়ঘাটি সুফলভোগী পুকুরের সভাপতি নিরেশ চন্দ্র সেন।
লিখিত বক্তব্যে নিরেশ চন্দ্র সেন বলেন, নিমগাছী সমাজভিত্তিক মৎস্যচাষ প্রকল্পের আওতায় গুড়পিপুল ছয়ঘাটি পুকুরটি উপজেলা মৎস্য অফিস থেকে ৩০ জুন’২০২৫ তারিখে বিধি মোতাবেক ডিসিআর কেটে ৩০ জন সুফলভোগী সদস্য মৎস্য চাষ করতে শুরু করি। কিন্তু আমরা গরীব সুফলভোগী সদস্য হওয়ায় ওই পুকুরে মাছ চাষ করতে ব্যর্থ হই। ফলে সকল সুফলভোগী সদস্যদের সম্মতিক্রমে ওই পুকুরটি তাড়াশ যুবদল নেতা রাজিব আহম্মেদ মাসুম ও শুকুর মির্জার নিকট সাব-লীজ প্রদান করি। সাব-লীজ দেয়ার টাকা সকল সুফলভোগী সদস্যদের মাঝে হিস্যানুযায়ী বন্টন করে দেয়া হয়। কিন্তু এলাকার বনমালি, তরনীকান্ত, মধূ, প্রান্ত ও ঈশ্বর নামক স্বার্থন্বেষী ব্যক্তি সুফলভোগী সদস্য না হয়েও ওই দুই যুবদল নেতার বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা অপ-প্রচার চালাতে থাকে। আমরা ওই যুবদল নেতাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মিথ্যা অপ-প্রচার করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। পাশাপাশি তারা ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন। এদিকে একই দাবীতে সকালে গুড়পিপুল ছয়ঘাটি পুকুরের সুফলভোগী আদিবাসী নারী-পুরুষেরা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে মানবন্ধন কর্মসূচি পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর