শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন

মাগুরায় ছাদবাগানে আঙ্গুর চাষে সফল সাংবাদিক আলামিন

প্রতিবেদকের নাম / ৩২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

মাগুরা প্রতিনিধি :দেশীয় আবহাওয়ায় ছাদবাগানে আঙ্গুর চাষ করে সফলতার নজির গড়েছেন মাগুরার মহম্মদপুর উপজেলার চালিমিয়া গ্রামের তরুণ সাংবাদিক আলামিন। নিজের বাড়ির ছাদে গড়ে তোলা ছোট্ট বাগানেই ফলেছে সবুজ আঙ্গুরের থোকা, যা এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে শখের বসে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের পরিচর্যা করে আসছিলেন সাংবাদিক আলামিন। আধুনিক কৃষি প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ধারণা নিয়ে কয়েক মাস আগে তিনি পরীক্ষামূলকভাবে আঙ্গুর গাছ রোপণ করেন। নিয়মিত পরিচর্যা, জৈব সার প্রয়োগ ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বর্তমানে গাছে এসেছে আকর্ষণীয় আঙ্গুরের ফলন।

স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামাঞ্চলে ছাদবাগানে আঙ্গুর চাষ খুব একটা দেখা যায় না। তাই আলামিনের এই উদ্যোগ নতুন সম্ভাবনার দৃষ্টান্ত হয়ে উঠেছে। প্রতিদিনই অনেক মানুষ তার ছাদবাগান দেখতে ভিড় করছেন।

সাংবাদিক আলামিন বলেন, “ছাদবাগানকে শুধু সৌন্দর্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে ফলদ গাছ চাষের চিন্তা থেকেই আঙ্গুর গাছ লাগাই। প্রথমবারেই গাছে ফল আসায় আমি বেশ আনন্দিত। সঠিক পরিচর্যা করলে দেশীয় পরিবেশেও আঙ্গুর চাষ সম্ভব।”

কৃষি সংশ্লিষ্টরা বলছেন, বাড়ির ছাদ ও পতিত জায়গা কাজে লাগিয়ে ফল চাষ বাড়ানো গেলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, অন্যদিকে পরিবারে পুষ্টির চাহিদাও পূরণ হবে।

স্থানীয়দের মতে, সাংবাদিক আলামিনের এই ব্যতিক্রমী উদ্যোগ তরুণদের কৃষি ও ছাদবাগানের প্রতি আরও আগ্রহী করে তুলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর