বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকার পুরস্কার পেলেন হাবিবুর রহমান

প্রতিবেদকের নাম / ৫৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

টাংগাইল (সখিপুর) প্রতিনিধিঃ মির্জাপুরের বাঁশতৈল ইউনিয়নের পেকুয়ার হাবিবুর রহমানের হাতে পুরস্কারের চেক তুলে দিলেন অভিনেতা ইরফান সাজ্জাদ ও অভিনেত্রী সাদিয়া আয়মান

“ঈদ হবে জমজমাট, মার্সেল ফ্রিজ কিনে পেতে পারেন ১০ লাখ টাকা” স্লোগানকে বাস্তবে পরিণত করে ১০ লাখ টাকার পুরস্কার জিতেছেন পেকুয়ার বাসিন্দা হাবিবুর রহমান। এ উপলক্ষে আজ সোমবার (১১মে) বিকেল বেলা তক্তারচালা বাজারের যশ কমিউনিটি সেন্টারে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে তক্তারচালা হোম ইলেকট্রনিকস মার্সেল শো-রুমের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিজয়ীর হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ ও অভিনেত্রী সাদিয়া আয়মান।

চেক হস্তান্তর অনুষ্ঠানে মার্সেলের হেড অব বিজনেস রুহিন সাব্বির ও ডেপুটি হেড অফ বিজনেস মতিয়ার রহমান সহ স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। এ সময় অতিথিরা বলেন, মার্সেলের বিভিন্ন অফার ও ক্যাম্পেইন ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং গ্রাহকদের আস্থা অর্জনে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

পুরস্কারপ্রাপ্ত হাবিবুর রহমান অনুভূতি প্রকাশ করে বলেন, তিনি কখনো ভাবেননি একটি ফ্রিজ কিনে এত বড় পুরস্কার পাবেন। তিনি মার্সেল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হোম ইলেকট্রনিকস এর স্বত্বাধিকারী ওসমান গণি বলেন,দীর্ঘদিন ধরে সততার সহিত ব্যবসা করে আসছি। ক্রেতাদেরকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে পেরেছি এজন্য মার্সেল কর্তৃপক্ষকে ধন্যবাদ। হোম ইলেকট্রনিক্স থেকে ফ্রিজ কিনে সর্বোচ্চ পুরস্কার ১০ লাখ টাকা পাওয়ায় হাবিবুর রহমানকে অসংখ্য ধন্যবাদ।

অনুষ্ঠিানে উপস্থিত অতিথিরা ভবিষ্যতেও মার্সেলের এমন আকর্ষণীয় অফার অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর