বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

মির্জাপুর কুমুদিনী হাসপাতালে একসঙ্গে ৪ সন্তানের জন্ম ; পরিবারে খুশির জোয়ার

প্রতিবেদকের নাম / ৮৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬

শাহজালাল মিয়া; টাংগাইল( সখিপুর) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন এক মা। মঙ্গলবার (১২ মে ২০২৬) সকাল ১০টা ৫৩ মিনিটে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে নবজাতকদের জন্ম হয়। চার নবজাতকের মধ্যে একজন পুত্র ও তিনজন কন্যাসন্তান রয়েছে।

বর্তমানে মা ও চার নবজাতকই সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল গ্রামের হায়দার আলী (৩৫) ও ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাঘিল গ্রামের বিথী আক্তার (২৪) দম্পতির সংসারে আগে ১০ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের এক দশক পর একসঙ্গে চার সন্তানের জন্ম হওয়ায় পরিবারজুড়ে বইছে আনন্দের বন্যা।

কুমুদিনী হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসকদের মতে, একসঙ্গে চার সন্তানের জন্ম অত্যন্ত বিরল ঘটনা। এ ধরনের প্রসবে মা ও নবজাতকদের নিবিড় পর্যবেক্ষণ ও বিশেষ চিকিৎসাসেবা প্রয়োজন হয়।

কুমুদিনী হাসপাতালের ডেপুটি ডাইরেক্টর ডা. আলী হাসান জানান, নবজাতকদের প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে এবং মা ও সন্তানরা বর্তমানে সুস্থ রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর