শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

ভেড়ামারায় বৈশাখী মেলায় এসে তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার, যুবক গ্রেফতার।

প্রতিবেদকের নাম / ৩৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬

মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া ঃ জেলা কুষ্টিয়ার ভেড়ামারায় দুই বছরের বাচ্চাকে মাজারের পাশে খোলা স্থানে রেখে তার মাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে যুবক নিশানের (২২) বিরুদ্ধে। সে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের হিড়িমদিয়া অঞ্চলের তুফানের ছেলে। গত সোমবার (১১ই মে) রাতে ঘটে যাওয়া ধর্ষণের অভিযোগ করা হয় মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে। এ ঘটনায় নিশানকে গ্রেফতার করে থানায় এবং মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে কুষ্টিয়ার খবরকে জানিয়েছেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মেয়েটি (১৯) পোড়াদহ থেকে তার ২ বছরের বাচ্চাকে নিয়ে তার পূর্ব পরিচিত কাজলী নামের এক মহিলার সাথে ভেড়ামারায় স্থানীয় এক মাজারে মেলা দেখতে এসেছিল। সেখানে এসে হিড়িমদিয়া এলাকার নিশানের সাথে তার দু’দিন যাবত পরিচয় হয়। যুবক তাকে বিয়ের প্রতিশ্রুতি দেয়। সোমবার সন্ধ্যা সাতটার দিকে বাচ্চাটিকে মাজারের পাশে খোলা স্থানে ফেলে রেখে তার মাকে চাঁদগ্রামের কোদালিয়া পাড়া থেকে তুলে নিয়ে নিশানের বাড়িতে নিয়ে যায়। এ সময় ভুক্তভোগীর মুখে হাত দিয়ে উপর্যুপরি আঘাত করে জোরপূর্বক ধর্ষণ করে। এদিকে

একাকি থাকা বাচ্চাটির আত্মচিৎকারে এলাকাবাসী নিশানের বাড়িতে গিয়ে রাত একটার সময় তার মাকে বাচ্চাটির কাছে ফিরিয়ে আনে। মঙ্গলবার বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগী তরুণী থানায় অভিযোগ করে। ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে গ্রেফতার করে থানায়
নিয়ে যায় এবং তাকে হাসপাতালে ভর্তি করে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পরক্ষণেই আমরা অভিযুক্তকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করেছি। ভুক্তভোগীকে হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর