https://www.profitablecpmratenetwork.com/jkbv3chnk3?key=f703ec2f3d153f1792fcf7f58f3d081a
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন

প্রতিবেদকের নাম / ১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)ঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল কর্তৃক পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের বিদ্যালয় পরিদর্শক মোঃ সাইফুর রহমান হাওলাদার স্বাক্ষরিত এক স্মারকলিপিতে এ তথ্য জানানো হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২৫/০৪/২০২৪ তারিখে প্রকাশিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এর ৩৯(১) ধারা অনুযায়ী বিদ্যালয়টির অন্তর্বর্তীকালীন (এডহক) কমিটি অনুমোদন করা হয়েছে। এ কমিটি ১৪ মে ২০২৬ থেকে ১৩ নভেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

অনুমোদিত এডহক কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ জাহাঙ্গীর আলম। শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন মোসাঃ নাছরিন। অভিভাবক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মোঃ এনায়েত হোসেন। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

স্মারকলিপির অনুলিপি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং এডহক কমিটির সভাপতি ও সদস্যদের নিকট প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর