রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চলনবিলে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে —পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা তাড়াশে কুড়িয়ে পাওয়া মাটির ব্যাংক নিয়ে শিশুকে মারধর, থানায় অভিযোগ তাড়াশে নিখোঁজের ৫ দিন পর খাল থেকে অটোরিকশাচালকের গলিত মরদেহ উদ্ধার তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি।

নেছারাবাদের গর্ব দুই সহোদরা, বিভাগীয় চ্যাম্পিয়ন হয়ে এবার জাতীয় পর্যায়ে খেলবে স্নিগ্ধা-মৌসি

প্রতিবেদকের নাম / ১০১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬

সোহেল রায়হান, পিরোজপুর জেলা প্রতিনিধি ঃ(পিরোজপুর)“নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন-২০২৬” প্রতিযোগিতায় নেছারাবাদ উপজেলার উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের দুই সহোদরা শিক্ষার্থী বরিশাল বিভাগের হয়ে জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে। তারা হলো বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী মহুয়া মিম স্নিগ্ধা (রোল-০১) এবং ৯ম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া তাসনিম মৌসি (রোল-০১)।

এর আগে তারা নেছারাবাদ উপজেলা চ্যাম্পিয়ন এবং পিরোজপুর জেলা চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ধারাবাহিক সাফল্যের মাধ্যমে এবার বরিশাল বিভাগের প্রতিনিধিত্ব করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে এ দুই মেধাবী শিক্ষার্থী।

এ অর্জনে বিদ্যালয়জুড়ে আনন্দের বন্যা বইছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “স্নিগ্ধা ও মৌসি আমার বিদ্যালয়ের অত্যন্ত মেধাবী ছাত্রী। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও তারা খুবই পারদর্শী। ওদের এ সাফল্যে আমি গর্বিত। বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। জাতীয় পর্যায়েও তারা চ্যাম্পিয়ন হবে—এটাই আমাদের প্রত্যাশা। সকলের কাছে তাদের জন্য দোয়া কামনা করছি।”
তিনি আরও বলেন, “ওদের এ অর্জনের পেছনে পরিবারেরও বড় অবদান রয়েছে। তাই শিক্ষার্থীদের মা-বাবাকেও আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই।”

শিক্ষার্থীদের পিতা ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন বলেন, “ছোটবেলা থেকেই আমার মেয়েরা পড়াশোনায় ভালো। আমি নিজেও একজন খেলোয়াড় ছিলাম, তাই তাদের খেলাধুলায় সবসময় উৎসাহ দিয়ে আসছি। এ বিজয় শুধু আমার পরিবারের নয়, সমগ্র নেছারাবাদ উপজেলাবাসীর। সবাই ওদের জন্য দোয়া করবেন।”

স্থানীয় ক্রীড়ামোদী ও অভিভাবকদের মতে, উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে এ দুই সহোদরার এমন সাফল্য নেছারাবাদের জন্য গর্বের বিষয়। জাতীয় পর্যায়েও তারা সাফল্য বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর