বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ধামরাইয়ে ৫০০ শিক্ষার্থী পেল খাতা কলম

প্রতিবেদকের নাম / ৫০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,ঃ ঢাকার ধামরাইয়ে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ফুড ফর দি হাংরী (এফএইচ এসোসিয়েশন) ধামরাই এরিয়া প্রোগ্রাম অফিস এর উদ্যোগে প্রায় ৫০০ শত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার ( ১৮ মে) সকালে উপজেলার কুল্লা ইউনিয়নে ৪৯৭ জন শিক্ষার্থীর মাঝে প্রতিজনকে ১২ পিস করে খাতা ও ১০ পিস করে কলম উপহার দেয়া হয়।

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ফুড ফর দি হাংরী (এফএইচ এসোসিয়েশন) ধামরাই এরিয়া প্রোগ্রাম অফিসের ম্যানেজার উজ্জল মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা সমাজ সেবা অফিসার এস এম হাসান।

শিক্ষার্থীরা জানান, ফুড ফর হাংরী সংস্থাটি আমাদের লেখা পড়ায় উৎপাহ দিতে প্রায় সময়ই পাশে থাকে এতে আমরা অনেক আনন্দিত ও উপকৃত হই।

সভাপতির বক্তব্যে উজ্জল মন্ডল বলেন, শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করতেই আমরা শিক্ষার্থীদের মাঝে খাতা ও কলম উপহার দিচ্ছি।

সমাজসেবা অফিসার এস এম হাসান বলেন, “সকল শিশু এই উপহার পেয়ে অনেক আনন্দিত হবে এবং এসব উপকরণ তাদের জীবন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এফ এইচ এসোসিয়েশন-কে আন্তরিক ধন্যবাদ। এছাড়াও এফ এইচ এসোসিয়েশন যে কার্যক্রম পরিচালনা করছে, তা সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়।”

অনুষ্ঠানে প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দের সাথে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ উদ্বোধন করেন। এ সময় স্থানীয় অভিভাবক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর