সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

ধামরাইয়ে ভূমিসেবা মেলা ও সেবা সপ্তাহ ২০২৬ উদ্বোধন

প্রতিবেদকের নাম / ৭৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

ধামরাই (ঢাকা) প্রতিনিধি:‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ধামরাই উপজেলা-এ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভূমিসেবা মেলা ও সেবা সপ্তাহ ২০২৬ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুর ১২টার দিকে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ভূমিসেবা গ্রহণকারীদের অভিযোগ, মতামত ও পরামর্শ গ্রহণে উন্মুক্ত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা সেবা সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়া সেবা সপ্তাহ উপলক্ষে বিশেষ সেবা বুথ স্থাপন করা হয়, যেখানে ভূমি সংক্রান্ত নানা সেবা সরাসরি প্রদান করা হচ্ছে। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যা উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য বাস্তবায়নে নতুন মাত্রা যুক্ত হবে বলে আশা প্রকাশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর