https://www.profitablecpmratenetwork.com/jkbv3chnk3?key=f703ec2f3d153f1792fcf7f58f3d081a
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

থানচিতে উপজেলা পুষ্টি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত।

প্রতিবেদকের নাম / ৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

থানচি (বান্দরবান) প্রতিনিধি:বান্দরবানের থানচিতে ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এবং বিএনকেএস এনজিওর বাস্তবায়নে উপজেলা পুষ্টি কমিটির সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ হাসিবুল হোসেন। সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল পুষ্টি সচেতনতা বৃদ্ধি, মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং অপুষ্টি প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম জোরদার করা।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আহমেদ তাজুয়ার আইয়াস, বিএনকেএস এনজিওর পিআরএলসি প্রকল্পের টেকনিক্যাল অফিসার হ্লাগ্য মারমা, থানচি থানার প্রতিনিধি এসআই মোঃ মশিউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ আব্দুল হান্নান এবং বিএনকেএস এনজিওর পুষ্টি বিষয়ক প্যারামেডিকস উসাইনু মারমাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।
সভায় বক্তারা বলেন, পার্বত্য এলাকার মা ও শিশুদের পুষ্টি নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপুষ্টিজনিত ঝুঁকি কমাতে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং পুষ্টিকর খাদ্য গ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় অংশগ্রহণকারীরা উপজেলার বিভিন্ন এলাকায় পুষ্টি বিষয়ক কার্যক্রম আরও জোরদার করতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর