বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

মানিকগঞ্জে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

প্রতিবেদকের নাম / ৫২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

সুমন আহম্মেদ(মানিকগঞ্জ) প্রতিনিধি ঃ মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম-সেবা) এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মানবেন্দ্র বালো এর তত্ত্বাবধানে ডিবির একটি অভিযানিক দল এসআই (নিঃ) সুরেশ রাজবংশী এর নেতৃত্বে মঙ্গলবার (১৯ মে ২০২৬) রাত ১০টা ১০ মিনিটে মানিকগঞ্জ সদর উপজেলার আন্দারমানিক এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে আন্দারমানিক এলাকার শহীদ খান ওরফে টুন্ডা শহিদের বসতবাড়ির উঠান থেকে মোসাঃ শিরিন বেগম (৫০) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। এ সময় তার দখল থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।

গ্রেফতারকৃত শিরিন বেগম আন্দারমানিক এলাকার বাসিন্দা এবং তার স্বামী শহীদ খান ওরফে টুন্ডা শহিদ বলে জানা গেছে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর