শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

মাদ্রাসা পাসে ডুবাই বাড়িতে ১৭ বছরের তরুণীর রহস্যজনক মৃত্যু ঘিরে উত্তাল জনমত, গণমাধ্যমকর্মীদের ওপর হামলার অভিযোগ”

প্রতিবেদকের নাম / ৪০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ঃ ভোলা জেলার শশীভূষণ থানা এর হাজারিগঞ্জ ইউনিয়ন এর চেয়ারম্যান বাজার সংলগ্ন কাওমিয়া মাদ্রাসার পাশে “ডুবাই বাড়ি” এলাকায় ১৭ বছর বয়সী এক তরুণীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও একাধিক গোপন সূত্রে জানা যায়, নিহত তরুণীর সঙ্গে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল বলেও অভিযোগ উঠেছে। গত ২১ মে ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে খবর ছড়িয়ে পড়ে যে তরুণীটি মারা গেছেন। পরে কয়েকজন গণমাধ্যমকর্মী ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, তরুণীর মরদেহ একটি খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় রয়েছে এবং কক্ষের ফ্যানের একটি পাখার সঙ্গে ওড়না বাঁধা রয়েছে যার ধারণ ক্ষমতা ৭ থেকে ১০ কেজি ।
ঘটনাস্থলের পরিস্থিতি দেখে অনেকের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কিছু—তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।
সূত্র জানায়, বিষয়টি প্রকাশ্যে আসার পর কিছু প্রভাবশালী ও সন্ত্রাসী চক্র ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। এমনকি গণমাধ্যমকর্মীদের ওপর হামলা ও লাঞ্ছনার অভিযোগও উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক।
এদিকে ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির এক নেতা ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরলে ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে।
রাত সাড়ে ১০টার দিকে বাংলাদেশ পুলিশ এর শশীভূষণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ভোলা জেলার পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি গুরুত্বের সঙ্গে তদারকি করছেন। অভিযোগ রয়েছে, কিছু সুবিধাবাদী মহল ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের চেষ্টা চালিয়েছিল, তবে প্রশাসনের কঠোর অবস্থানের কারণে তা সম্ভব হয়নি।
এখন এলাকাবাসীর একটাই প্রশ্ন—
“যদি এটি আত্মহত্যাই হয়ে থাকে, তাহলে সংবাদ প্রকাশ ও তদন্তকে কেন্দ্র করে এত চাপ, হামলা ও গোপন তৎপরতা কেন?”
স্থানীয়দের দাবি, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর