থানচিতে শিশু ধর্ষণের ঘটনায় তীব্র প্রতিবাদ, বিজিবির সংবাদ সম্মেলন।
থানচি (বান্দরবান) প্রতিনিধি:বান্দরবানের থানচি উপজেলায় শিশু ধর্ষণের ঘটনায় স্থানীয় জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে ছাত্র সমাজ ও সাধারণ মানুষের প্রতিবাদ জানিয়েছেন।
রবিবার (২৪ ম) দুপুরে পরিস্থিতি নিয়ে জরুরি ভিত্তিতে সংবাদ সম্মেলন করেছেন, বলিপাড়া ব্যাটালিয়ান (৩৮ বিজিবি) জোন কমান্ডার, লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন বিপিএমএস।

জানা গেছে, উপজেলার থানচি সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড, নতুন পাড়া এলাকায় এনা ত্রিপুরা (৫) নামক এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ করেছেন। এসময় থানচি উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো বলেন, পাহাড়ের শান্ত পরিবেশ নষ্ট করে এমন ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের কোনভাবেই ছাড় দেওয়া যাবে না।
এদিকে ঘটনার প্রেক্ষিতে বলিপাড়ার ব্যাটালিয়ান (৩৮ বিজিবি) জোন কমান্ডার সংবাদ সম্মেলনে বলেন, ঘটনার বিষয়ে গুরুত্ব সহকারে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটির সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে। কাউকে ছাড় দেওয়া হবে না। দর্শক বিজয় বড়ুয়া (১৫) কে তাৎক্ষণিকভাবে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। পাশাপাশি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। থানচি থানা এসআই মাসুদ জানান, ভুক্তভোগী শিশুর পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (১) ধারা মামলার অগ্রগতির প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে সচেতন মহল দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি পরিচালনার দাবি জানিয়েছেন। স্থানীয়দের ভাষ্য, এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।


