শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ২৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৩০ মে, ২০২৬

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ চট্টগ্রাম প্রতিনিধি ঃ চট্টগ্রামের সন্দ্বীপে জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মে) সন্ধ্যা ৭টায় এনাম নাহার মোড়ে সন্দ্বীপ থানার দক্ষিণ পাশে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি ও দৈনিক জনবাণী, ডেইলি পোস্ট এবং চট্টগ্রাম মঞ্চের সন্দ্বীপ প্রতিনিধি ইলিয়াছ সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দৈনিক কর্ণফুলী পত্রিকার সন্দ্বীপ প্রতিনিধি মোবারক হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচকরা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সংগঠনের ঐক্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে ইলিয়াছসুমন বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সমাজের অসংগতি তুলে ধরতে সাংবাদিকদের সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখা ভবিষ্যতেও সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত মানোন্নয়নে কাজ করে যাবে।”
সাধারণ সম্পাদক মোবারকহোসাইন বলেন, “ঈদ পুনর্মিলনী শুধু আনন্দ ভাগাভাগির অনুষ্ঠান নয়, এটি সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ আয়োজন। সংগঠনের সকল সদস্যকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তিনি।”
এসময় বক্তব্য দেন যুগ্ম সম্পাদক ও দৈনিক কালবেলা এবং মানবকণ্ঠ প্রতিনিধি মাহমুদুররহমান। তিনি বলেন, “বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অপসংবাদ ও গুজবের বিরুদ্ধে সবাইকে সচেতন থেকে দায়িত্বশীল সংবাদ পরিবেশন করতে হবে।”
প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক সাঙ্গু ও সি প্লাস টিভির প্রতিনিধি ফয়সালআসীর বলেন, “সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রশিক্ষণের উদ্যোগ নিতে হবে। তাহলেই গণমাধ্যম আরও শক্তিশালী হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ও এস টি বাংলা প্রতিনিধি রিদুয়ানুলবারী, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি ইঞ্জিনিয়ারনুরমোস্তফাআলীহাসান, অর্থ সম্পাদকও বিজয় টিভি চট্টগ্রাম জাহেদুলইসলামশিহাব কার্যনির্বাহী সদস্য ও নিউজ ২১ প্রতিনিধি শাহাদাতহোসেন এবং সোনালি সন্দ্বীপ এর সংবাদদাতা চারুমিল্লাত সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
শেষে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা, শুভেচ্ছা বিনিময় ও সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর