মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশে ধাপ ওয়াশীন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা থানচিতে ৩৮ বিজিবির অভিযান ও মানবিক কার্যক্রমে প্রেস ব্রিফিং। পিরোজপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিমন্ত্রীর বিভিন্ন দিকনির্দেশনা Paoloscarpasindaco: Redefining the Art of Football Boots Through Craftsmanship and Feel নেছারাবাদের গণমান থেকে আইনাঙ্গনের আন্তর্জাতিক পরিমণ্ডলে মোহাম্মদ ছফওয়ান তাড়াশে চলনবিল পুনরুদ্ধারে সম্ভাব্যতা যাচাই নিয়ে মতবিনিময় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের অভিযোগ শাহ আলম ফকিরের দৌলতপুরে শিক্ষিকার বদলি ঠেকাতে মানববন্ধনে হামলা, আহত ১০-১২ থানচিতে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫।

২৫ ঘণ্টা নিখোঁজ থাকার পর কচুক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ সন্দ্বীপ

প্রতিবেদকের নাম / ৮২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১ জুন, ২০২৬

সন্দ্বীপ (চট্টগ্রাম)প্রতিনিধি:চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নে নিখোঁজের ২৫ ঘণ্টা পর ৬ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিশুর নাম মোহাম্মদ পাতিন (৬)। সে কাতারপ্রবাসী মোহাম্মদ ফরহাদের ছেলে এবং বাউরিয়া বাইতুল আমান মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর পাতিনকে আর খুঁজে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে বিকেল ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা ব্যাপক অনুসন্ধান কার্যক্রম শুরু করেন।
দীর্ঘ ২৫ ঘণ্টা খোঁজাখুঁজির পর রোববার দুপুর ১টার দিকে বাড়ির পাশের একটি কচুক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে সন্দ্বীপ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ময়নাতদন্তের উদ্দেশ্যে মর্গে পাঠায়।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হাওলাদার জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
শিশু পাতিনের মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে পুরো সন্দ্বীপজুড়ে শোকের আবহ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর