মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

দৌলতপুরের পিয়ারপুর গ্রামে বিএনপির অফিসে অতর্কিত হামলা ককটেল বিস্ফোরণের: আহত ৫

প্রতিবেদকের নাম / ৭৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১ জুন, ২০২৬

রিপোর্টার কুষ্টিয়া জেলা ঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নে মোঃ শরীফ উদ্দিন জুয়েলের অফিসে অতর্কিত হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ মে রাত আনুমানিক ৯টার দিকে একদল দুর্বৃত্ত পিয়ারপুর এলাকায় অবস্থিত মোঃ শরীফ উদ্দিন জুয়েলের অফিসে হামলা চালায়। এ সময় ঘটনাস্থলে একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটে, যার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলায় অফিসের ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি কয়েকজন আহত হন।আহতরা হলেন মোঃ আনারুল ইসলাম (৫৫) এছেম (৪০)পিতা আইজদ্দিন মন্ডল মোঃ
ফিরোতআলী (৪৮)পিতা মৃত আতর আলী কবিরাজ।

অনেকে একত্রে অফিসের ভিতর কথাবার্তা
বলিতে ছিলাম। সেই সময় আসামীরা পূর্ব পরিকল্পিত ভাবে হাতে লাঠি, লোহার রড, হকষ্টিক, হাসুয়া, রামদা,হাতকুড়াল, হাত বোমা, আগ্নেয়ার লইয়া বেআইনীভাবে আমাদের বিএনপি অফিসের ভিতর অনধীকারপ্রবেশ করে হামলা করেন। এরপর আসামী জহুরুল ইসলাম হুকুমদিয়া বলেযে, শালাদের বিএনপির অফিস ভাংচুর কর,বাধা দিতে আসিলে খুন কর।

ভুক্তভোগীরা সাংবাদিকদের বলেন, মোঃ জহুরুল করিম বিশ্বাসের নির্দেশে এ হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি তাজা ককটেল আলামত হিসেবে উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
দৌলতপুর থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর