শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

নেছারাবাদে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় : দুই পরিবহনকে জরিমানা

প্রতিবেদকের নাম / ২৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

সোহেল রায়হান, জেলা (পিরোজপুর) প্রতিনিধি ঃ
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় স্বরুপকাঠী বাসস্ট্যান্ডে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইটি পরিবহনকে মোট ২৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (০৬ জুন ২০২৬) বেলা ১২টার দিকে স্বরূপকাঠি বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯, এর অধীনে গোল্ডেন লাইন পরিবহনকে ১৫ হাজার টাকা এবং রয়েল পরিবহনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে যেসব যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়া হয়েছিল, তাদেরকে অতিরিক্ত আদায়কৃত অর্থ ফেরত দেয়া হয়।

অভিযান পরিচালনা করেন- এসি ল্যান্ড নেছারাবাদ, রায়হান মাহামুদ। এসময় নেছারাবাদ থানা পুলিশ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, যাত্রীদের সঙ্গে হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর