শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

পিরোজপুরে ব্রিজ ধসে আলুবোঝাই ট্রাক খালে

প্রতিবেদকের নাম / ৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

পিরোজপুর জেলা প্রতিনিধি ঃ পিরোজপুর-মঠবাড়িয়া সড়কের সাফা এলাকায় একটি বেইলী ব্রিজ ধসে আলুবোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। বুধবার (১০ জুন) সকালে সাফা এলাকার দেবীপুর ফাজিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আলুবাহী ট্রাকটি ব্রিজের ওপর উঠলে হঠাৎ ব্রিজের একটি অংশ ধসে পড়ে এতে ট্রাকটি খালে পড়ে যায়। দীর্ঘদিন ধরে ব্রিজটির ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত ওজনের যানবাহন চলাচল করছিলো।

দুর্ঘটনার পর সড়কটিতে যান চলাচল ব্যাহত হচ্ছে। বিকল্প পথ ব্যবহার করতে বাধ্য হওয়ায় সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে প্রকৌশলীদের পাঠানো হয়েছে। ব্রিজটির ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে দ্রুত সংস্কার ও যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর