রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

ভেড়ামারা থানা পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হল অপহৃত শাহিল, গ্রেফতার-১

প্রতিবেদকের নাম / ২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬

মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া জেলা ঃ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামস্থ মনি পার্কের পাশে থেকে ঠাকুরগাঁও হরিপুর থানাধীন গেরুয়াডাঙ্গী গ্রামের সামসুল এর ছেলে অপহৃত ভিকটিম মোঃ শাহিল (২৩) ইং-১২/০৬/২০২৬ খ্রিঃ দুপুর অনুমান ০২.৩০ ঘটিকায় ভেড়ামারা থানাধীন গোলাপনগর গ্রামস্থ মনি পার্কের পাশে জনৈক শহিদুল ইসলামের চায়ের দোকানের সামনে গোলাপনগর মাজারগামী পাকা রাস্তার উপর হইতে অপহরন হয়| ভিকটিম মোঃ শাহিল তার বন্ধু আশরাফুল হাসান এর সাথে ভেড়ামারা থানাধীন মনিপার্কে ঘুরতে যায়| মনিপার্কে ঘোরার সময় ভিকটিম ও তার বন্ধু পাশে জনৈক শহিদুল ইসলামের চায়ের দোকানের সামনে গেলে আসামীগন ভিকটিমকে ধাক্কা মেরে মাইক্রোবাসে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে চলে যায়| তখন ভিকটিম মোঃ শাহিল এর বন্ধু দ্রুত থানায় সংবাদ দেয়| ইতিমধ্যে অজ্ঞাতনামা ব্যক্তির ব্যবহৃত মোবাইল ন¤^র হইতে ভিকটিমের ভাইয়ের নিকট ফোন দিয়ে ভিকটিম মোঃ শাহিলকে ছাড়ানোর জন্য ৫,০০,০০০/- টাকা মুক্তিপণ দাবি করে| এছাড়াও অজ্ঞাতনামা মোবাইলের ব্যক্তি ভিকটিমের ভাইকে জানায় তাদের দাবিকৃত মুক্তিপণের টাকা না দিলে ভিকটিমকে মেরে দৌলতপুর জিরো পয়েন্ট থেকে ভারতের সীমানায় ফেলে দেওয়া হুমকি প্রদান করে|
ভেড়ামারা থানা পুলিশ তাৎক্ষনিক অজ্ঞাতনামা ব্যক্তির মোবাইল ন¤^রটি ব্যবহার করে তথ্য প্রযুক্তির মাধ্যমে ভিকটিমের অবস্থান নির্ণয় করে দৌলতপুর থানাধীন লোকনাথপুর মাঠের মধ্যে একটি পরিত্যক্ত বাড়ীর ভিতর হইতে ভিকটিমকে উদ্ধার করে| এ সংক্রান্তে ভেড়ামারা থানার মামলা নং-১২, তারিখঃ ১৩/০৬/২৬, ধারা: ৩৪২/৩৬৪/ ৩৬৫/৩৮৬/৫০৬/১০৯ পেনাল কোড রুজু করা হয়|

কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল জনাব মোঃ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ জাহিদুর রহমান নির্দেশে,
খান মাইদুল ইসলাম রাজীব, উপ-পুলিশ পরিদর্শক/এস আই (নিঃ) দের সঙ্গে নিয়ে একটি বিশেষ টিম মামলার ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য গোপনে নিবিড়ভাবে তদন্ত শুরু করেন| অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল জনাব মোঃ দেলোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ তথ্য প্রযুক্তির মাধ্যমে দৌলতপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে অপহরনকারী ০১ (এক) জন আসামীকে গ্রেফতার করা হয়|
ধৃত আসামীর নাম ও ঠিকানাঃ
১| মোঃ হোসেন আলী ব্যাপারী (৪৫), পিতা-মৃত জলিল ব্যাপারী, সাং-লোকনাথপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর