বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

সখিপুরে নিখোঁজ স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, হত্যার দাবি পরিবারের; তদন্তের নির্দেশ মন্ত্রীর

প্রতিবেদকের নাম / ৪৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুরে নিখোঁজের দুই দিন পর সেজুতি চন্দ্র (৮) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উপজেলা পরিষদ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পরিবারের দাবি, সেজুতিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
সখিপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফালু চন্দ্র ও সুভা চন্দ্রের মেয়ে সেজুতি গত ২০ জুন বিকেল থেকে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

আজ সোমবার (২২ জুন) সকালে স্থানীয় লোকজন উপজেলা পরিষদের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত সেজুতি আদর্শ শিশু কানন প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতের মা সুভা চন্দ্র অভিযোগ করে বলেন, তাদের পারিবারিক শত্রু রয়েছে এবং তার মেয়েকে হত্যা করা হয়ে থাকতে পারে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এদিকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান এমপি নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং নিহত পরিবারকে আর্থিক সহযোগিতা করবেন বলে জানান তিনি।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত রহস্য উদ্ঘাটন ও দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর