রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ পুলিশে এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরিক্ষা : পিরোজপুর পুলিশ লাইন্স ত্যাগী ও পরিচ্ছন্ন রাজনীতির প্রতিকৃতি ধরমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু: থানচিতে কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতামূলক অধিবেশন। স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের পাশে থাকবো ……. ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী পেকুয়ায় মৎস্য প্রজেক্টে ডাকাতির চেষ্টা,গুলিসহ অস্ত্র,আটক ২ আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে মিরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত তাড়াশে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গাছের চারা, জৈব সার ও কৃষি উপকরণ বিতরণ থানচিতে হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কে এলাকাবাসী। Vegasino Casino: Quick Spin, Quick Wins for the Hustler

তাড়াশে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গাছের চারা, জৈব সার ও কৃষি উপকরণ বিতরণ

প্রতিবেদকের নাম / ৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬

তাড়শ, (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং পরিবেশ সংরক্ষণ ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জের তাড়াশে গাছের চারা, জৈব সার ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে কৃষকদের মাঝে জৈব সার ও প্রয়োজনীয় কৃষি উপকরণ প্রদান করা হয়।

তাড়াশ উপজেলা কৃষি অফিসার শর্মিষ্ঠা সেন গুপ্তার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান। তাড়াশ উপেজলা বিএনপির সাবেক সভাপতি স ম আফসার আলী, তাড়াশ উপজেলা কৃষক দলের সভাপতি জনাব গোপাল চন্দ্র ঘোষ, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ সহ স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা গণ। তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য উৎপাদনে গাছ রোপণ ও জৈব সারের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে গাছের চারা, জৈব সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর