রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ পুলিশে এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরিক্ষা : পিরোজপুর পুলিশ লাইন্স ত্যাগী ও পরিচ্ছন্ন রাজনীতির প্রতিকৃতি ধরমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু: থানচিতে কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতামূলক অধিবেশন। স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের পাশে থাকবো ……. ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী পেকুয়ায় মৎস্য প্রজেক্টে ডাকাতির চেষ্টা,গুলিসহ অস্ত্র,আটক ২ আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে মিরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত তাড়াশে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গাছের চারা, জৈব সার ও কৃষি উপকরণ বিতরণ থানচিতে হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কে এলাকাবাসী। Vegasino Casino: Quick Spin, Quick Wins for the Hustler

তাড়াশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান এবং তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ।

এ সময় হাসপাতালের চিকিৎসক, স্টাফ নার্স, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মসজিদের ইমাম, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় জানানো হয়, সারা দেশের ন্যায় আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাড়াশ উপজেলার ১৯৩টি কেন্দ্রে একযোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এ কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

ক্যাম্পেইন সফল করতে এবং উপজেলার কোনো শিশুই যেন এ কর্মসূচির সুবিধা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। সভায় আরও জানানো হয়, এ বছর তাড়াশ উপজেলায় মোট ২৭ হাজার ৩৩৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বক্তারা শিশুদের অপুষ্টি প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ বিকাশ নিশ্চিত করতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান।

আলী আক্কাছতাড়াশ, সিরাজগঞ্জ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর