শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ পুলিশে এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরিক্ষা : পিরোজপুর পুলিশ লাইন্স ত্যাগী ও পরিচ্ছন্ন রাজনীতির প্রতিকৃতি ধরমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু: থানচিতে কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতামূলক অধিবেশন। স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের পাশে থাকবো ……. ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী পেকুয়ায় মৎস্য প্রজেক্টে ডাকাতির চেষ্টা,গুলিসহ অস্ত্র,আটক ২ আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে মিরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত তাড়াশে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গাছের চারা, জৈব সার ও কৃষি উপকরণ বিতরণ থানচিতে হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কে এলাকাবাসী। Vegasino Casino: Quick Spin, Quick Wins for the Hustler

থানচিতে কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতামূলক অধিবেশন।

প্রতিবেদকের নাম / ১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬

থানচি (বান্দরবান) প্রতিনিধি:বান্দরবানের থানচি উপজেলায় বিএনকেএস-এর আয়োজনে এবং একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় ওইএসএইএসএস (OESAESS) প্রকল্পের আওতায় কিশোরী মেয়েদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার (SRHR) বিষয়ক সচেতনতামূলক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বলিপাড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. মেথোয়াইচিং মারমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, থানচি প্রেসক্লাবের সহ-সভাপতি রেমবো ত্রিপুরা, বলিপাড়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য গোপা দেবী চাকমা এবং বিএনকেএস-এর প্রোগ্রাম অ্যান্ড স্পন্সরশিপ অফিসার মংক্য ওয়াং মারমা।
অধিবেশনে বক্তারা বলেন, কিশোরীদের শারীরিক ও মানসিক সুস্থ বিকাশ নিশ্চিত করতে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার সম্পর্কে সঠিক জ্ঞান ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে প্রচলিত কুসংস্কার ও ভুল ধারণা দূর করে বিজ্ঞানভিত্তিক তথ্য জানাতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।
ডা. মেথোয়াইচিং মারমা তাঁর বক্তব্যে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন শারীরিক পরিবর্তন, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, পুষ্টি, মাসিককালীন পরিচর্যা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি যেকোনো স্বাস্থ্যগত সমস্যায় সংকোচ না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।
এ সময় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের বিপুলসংখ্যক কিশোরী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীরা উন্মুক্ত আলোচনায় বিভিন্ন প্রশ্নের উত্তর জানার সুযোগ পায় এবং নিজেদের স্বাস্থ্য ও অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও কার্যকর বলে অভিমত ব্যক্ত করে।
আয়োজকরা জানান, কিশোরীদের নিরাপদ, সুস্থ ও অধিকারভিত্তিক জীবন নিশ্চিত করতে ভবিষ্যতেও বিএনকেএস এনজিও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর