সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সন্দ্বীপে চাষী অনলাইন মাল্টিপারপাসের বিরুদ্ধে ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীদের মানববন্ধন নেছারাবাদের ছাত্রদল নেতা মোঃ আজিম শেখ রনি মেধা তালিকার ২৯ নম্বরে চান্স পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তাড়াশে বিনামূল্যে সেলাই মেশিন ও কম্পিউটার বিতরণ তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন বাংলাদেশ পুলিশে এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরিক্ষা : পিরোজপুর পুলিশ লাইন্স ত্যাগী ও পরিচ্ছন্ন রাজনীতির প্রতিকৃতি ধরমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু: থানচিতে কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতামূলক অধিবেশন। স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের পাশে থাকবো ……. ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী পেকুয়ায় মৎস্য প্রজেক্টে ডাকাতির চেষ্টা,গুলিসহ অস্ত্র,আটক ২ আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে মিরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

তাড়াশে বিনামূল্যে সেলাই মেশিন ও কম্পিউটার বিতরণ

প্রতিবেদকের নাম / ৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে স্থানীয় বেকার যুবক ও দুঃস্থ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন ও কম্পিউটার বিতরণ করা হয়েছে। ২৮ জুন ২০২৬ রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী বিতরণ করা হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এসডিএফ’ (তাড়াশ, সিরাজগঞ্জ)-এর বাস্তবায়নে এবং ‘বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন’-এর অর্থায়নে এই কল্যাণমূলক কর্মসূচিটি পরিচালিত হয়।

উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক সাব্বির আহমেদ এবং স্বাগত বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিএফ-এর পরিচালক মোঃ হাবিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শাহজাহান বলেন,বেকারত্ব দূরীকরণ এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বাস্তব মুখি শিক্ষার কোনো বিকল্প নেই। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সবসময় কাজ করে যাচ্ছে। আজকের এই সেলাই মেশিন ও কম্পিউটার বিতরণের উদ্দেশ্য হলো স্থানীয় তরুণ-তরুণী ও নারীদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দ সুফলভোগীদের হাতে বিনামূল্যে সেলাই মেশিন ও কম্পিউটার তুলে দেয়া হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর