বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
টিকটকার স্ত্রীর পরকিয়ার জেরে স্বামীর আত্মহত্যা নিখোঁজের ৩৪ ঘণ্টা পর ডোবা থেকে বিধবার মরদেহ উদ্ধার, ছেলের অভিযোগ—‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ তাড়াশ পৌরসভার উদ্যোগে ২ শতাধিক বৃক্ষরোপণ ভেড়ামারায় পুলিশের অভিযান: ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি গ্রেফতার তৃতীয় বর্ষে পদার্পণ করলো জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “উজ্জ্বল বাংলাদেশ” গ্রামবাসীর হাতে আটক কিশোর গ্যাংয়ের সদস্য, পুলিশের কাছে সোপর্দ। ভেড়ামারা সরকারি মহিলা কলেজে এইচএসসি শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জোড়াদহের সন্তান আনিসুজ্জামান সিদ্দিক ফখরুলের স্বপ্ন জয় শেকড় থেকে শিখরে সন্দ্বীপে চাষী অনলাইন মাল্টিপারপাসের বিরুদ্ধে ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীদের মানববন্ধন নেছারাবাদের ছাত্রদল নেতা মোঃ আজিম শেখ রনি মেধা তালিকার ২৯ নম্বরে চান্স পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে

নিখোঁজের ৩৪ ঘণ্টা পর ডোবা থেকে বিধবার মরদেহ উদ্ধার, ছেলের অভিযোগ—‘পরিকল্পিত হত্যাকাণ্ড’

প্রতিবেদকের নাম / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬

সখিপুর উপজেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের প্রায় ৩৪ ঘণ্টা পর পারভীন আক্তার (৪৬) নামে এক বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (তারিখ) সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেট এলাকার নিজ বাড়ির পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের ছেলে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন।
নিহত পারভীন আক্তার উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের হিজলতলী পাড়া গ্রামের মৃত ইমামুল(হুমায়ুন) খানের স্ত্রী। তবে তিনি সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে বসবাস করতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহতের ছেলে ফাহাদ খান সোহেল ঢাকায় চাকরি করেন। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে মায়ের সঙ্গে মোবাইল ফোনে তার সর্বশেষ কথা হয়। এরপর মঙ্গলবার সকাল থেকে একাধিকবার ফোন করলেও ফোন রিসিভ না হওয়ায় স্বজনদের বিষয়টি জানান। তারা বাড়িতে গিয়ে দরজা খোলা এবং ঘরের অস্বাভাবিক অবস্থা দেখতে পান। আশপাশে অনেক খোঁজাখুঁজির পরও পারভীন আক্তারের সন্ধান না মেলায় সোহেল মঙ্গলবার সন্ধ্যায় সখীপুর থানায় অপহরণের অভিযোগে একটি মামলা দায়ের করেন।
এরই মধ্যে বুধবার সকাল ৮টার দিকে বাড়ির পাশের একটি ডোবা থেকে পারভীন আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের ছেলে সোহেল খান দাবি করেন, “আমার মাকে পরিকল্পিতভাবে হত্যা করে ডোবায় ফেলে রাখা হয়েছে।”

এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সখীপুর সার্কেল) জানান, মরদেহের প্রাথমিক অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, সোমবার রাতেই ওই নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানায়, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর