বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ

বিলুপ্তপ্রায় গাছ ফেরাতে ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের ১ মাসের সবুজ অভিযান

প্রতিবেদকের নাম / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৪ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ঃ ধামরাই: পরিবেশের ভারসাম্য ধরে রাখা, জলবায়ুর বিরূপতা মোকাবিলা আর সবুজ ধামরাই গড়ার প্রত্যয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করল ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল। শনিবার পৌরসভার বিভিন্ন এলাকায় একযোগে ১ হাজার গাছের চারা লাগানোর মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

দিনব্যাপী এই আয়োজনে ধামরাই পৌরসভার কালিয়াগাড়, পাঠানটোলাসহ একাধিক পয়েন্টে চারা রোপণ করেন সংগঠনের নেতাকর্মীরা।

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভির নেতৃত্বে জেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী এতে অংশ নেন।

এবারের কর্মসূচিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির গাছকে। ফলজ, বনজ ওষধি গাছের পাশাপাশি বজ্রপাত প্রতিরোধে পরিবেশবান্ধব তালগাছের চারাও লাগানো হয়।

কর্মসূচি প্রসঙ্গে নাজমুল হাসান অভি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর জাতীয় টার্গেট বাস্তবায়নে আমরা কাজ করছি। ধামরাইকে সবুজ মডেল হিসেবে গড়ে তোলা এবং জলবায়ুর ক্ষতি থেকে রক্ষা পেতেই আমাদের এই উদ্যোগ। বিলুপ্ত হয়ে যাওয়া দেশীয় গাছগুলো আগামী প্রজন্মের জন্য টিকিয়ে রাখাই আমাদের মূল উদ্দেশ্য।”

আয়োজকরা জানান, শুধু চারা লাগিয়েই দায়িত্ব শেষ নয়। প্রতিটি গাছ টিকে থাকার জন্য নিয়মিত পরিচর্যার ব্যবস্থাও রাখা হয়েছে। পর্যায়ক্রমে ধামরাইয়ের পর ঢাকা জেলার অন্যান্য উপজেলাতেও এই কর্মসূচি সম্প্রসারণ করা হবে।

বৃক্ষরোপণে ঢাকা জেলা ও ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ছাড়াও স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর