বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ

হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবনিযুক্ত আনসার সদস্যদের যোগদান

প্রতিবেদকের নাম / ৩২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৪ জুলাই, ২০২৬

আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু সংবাদদাতা ঃ ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবনিযুক্ত আনসার সদস্যদের যোগদান উপলক্ষে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা *ডাঃ মোঃ আলমগীর হোসেন* এবং আবাসিক মেডিকেল অফিসার *ডাঃ মোঃ আল হাসিব*।
নবনিযুক্ত আনসার সদস্যদের স্বাগত জানিয়ে তারা বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় হাসপাতালের স্বাস্থ্যসেবা, শৃঙ্খলা ও নিরাপত্তা আরও সুদৃঢ় হবে। এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন তারা।
এই স্মরণীয় মুহূর্তে উপস্থিত সকলেই হাসপাতালের সার্বিক নিরাপত্তা ও সেবার মান উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর