বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ভোটে যদি নির্বাচিত হয় জুনিয়াদহ ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে তৈরি করব: আবুল কালাম আজাদ (আবুল বিশ্বাস)………

প্রতিবেদকের নাম / ২২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬

মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া জেলা ঃ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের সর্বস্তরের মানুষের ভাগ্য উন্নয়ন এবং ইউনিয়নবাসীকে একটি আধুনিক ও মাদকমুক্ত সমাজ উপহার দিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই করতে চান ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জুনিয়ারদহ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ (আবুল বিশ্বাস)।
এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে দীর্ঘদিন পাশে থাকা এই নেতা এবার জুনিয়াদহ ইউনিয়নের সর্বস্তরের ও সর্বশ্রেণীর পেশার মানুষকে সাথে নিয়ে একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণের লক্ষ্যে রাজনীতি করতে চান।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল কালাম আজাদ (আবুল বিশ্বাস) জুনিয়াদহ ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে অত্যন্ত জনপ্রিয় ও বিশ্বস্ত একটি নাম। দীর্ঘদিন ধরে তিনি এলাকার অসহায়, মেহনতি ও সাধারণ মানুষের পাশে থেকে সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষ—সবার কাছেই তার রয়েছে এক বিশাল গ্রহণযোগ্যতা।
চেয়ারম্যান পদে নির্বাচনের সুপ্ত ইচ্ছার কথা প্রকাশ করে আবুল কালাম আজাদ (আবুল বিশ্বাস) বলেন,
‘‘আমি ক্ষমতার লোভে নয়, বরং জুনিয়াদহ ইউনিয়নের সর্বস্তরের মানুষের সেবা করতে চাই। এই ইউনিয়নের প্রতিটি শ্রেণী ও পেশার মানুষকে সাথে নিয়ে আমি এমন এক রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই, যেখানে সবার সমান অধিকার থাকবে। সাধারণ জনগণের আস্থা ও বিশ্বাসই আমার মূল শক্তি। তারা যদি আমাকে সুযোগ দেন, তবে জুনিয়াদহ ইউনিয়ন পরিষদকে একটি দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।
এলাকার সচেতন নাগরিক ও সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, আবুল বিশ্বাস একজন সজ্জন, কর্মঠ ও বিপদে-আপদে পাশে দাঁড়ানো মানুষ হিসেবে পরিচিত। করোনাকালীন সংকট থেকে শুরু করে যেকোনো সামাজিক ও রাজনৈতিক দুর্যোগে তিনি সাধারণ মানুষের পাশে থেকেছেন। তাই জুনিয়াদহ ইউনিয়নের সাধারণ জনগণ এবার তাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চান।
আসন্ন নির্বাচনে তাকে জয়যুক্ত করতে এবং জুনিয়াদহ ইউনিয়নের উন্নয়নকে ত্বরান্বিত করতে দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন আবুল কালাম আজাদ (আবুল বিশ্বাস)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর