বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ

ধামরাইয়ে অপরাধমুক্ত সমাজ গঠনে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা

প্রতিবেদকের নাম / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি মোঃ ফজর আলী ঃ ধামরাই, ঢাকা:* অপরাধমুক্ত সমাজ গঠন ও জনগণের সাথে পুলিশের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ধামরাই থানায় কমিউনিটি পুলিশিংয়ের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ (ধামরাই) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব তমিজ উদ্দিন।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলার পুলিশ সুপার জনাব শামীমা পারভীন।

সভায় বক্তারা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকা তুলে ধরেন। তারা বলেন, পুলিশের পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে। তাহলেই একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

সভায় ধামরাই থানার ওসি, ইউপি চেয়ারম্যান, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর