বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ

নেছারাবাদে মোবাইল কোর্ট পরিচালনায় কারেন্ট জাল জব্দ : দুজনকে ৩০ হাজার অর্থদণ্ড

প্রতিবেদকের নাম / ৩২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)ঃ
সোমবার (০৬ জুলাই, ২০২৬) দুপুর ০১ টার দিকে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জগন্নাথকাঠি বাজারে অবৈধ কারেন্ট জাল বিক্রি করার অপরাধে উপজেলা মৎস অফিস ও নেছারাবাদ নৌ ফারি পুলিশের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময়ে মো: হৃদয় ও মো: বাবুল নামের দুই ব্যক্তিকে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। এছাড়া তাদের কাছে থাকা কারেন্ট জাল জব্ধ করা হয় এবং জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), নেছারাবাদ, মোঃ রায়হান মাহমুদ।
তিনি বলেন, অবৈধ কারেন্ট জাল ক্রয়, বিক্রয় ও ব্যবহারের বিরুদ্ধে এরকম অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর