সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দুঃসময়ে অসহায় মানুষের পাশে জামায়াতে ইসলামী: মাইটভাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণ ভেড়ামারায় বিএনপি নেতা নাসিরুলকে গুলি করে হত্যা চেষ্টা। ধামরাই রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন সভাপতি, আদনান, সাধারণ সম্পাদক, মোঃ রাজিউল হাসান পলাশ বান্দরবানের বন্যার্তদের খাদ্য সহায়তায় বিজিবি। নেছারাবাদে মোবাইল কোর্ট পরিচালনায় কারেন্ট জাল জব্দ : দুজনকে ৩০ হাজার অর্থদণ্ড হরিনাকুন্ডুতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত র‌্যালি, আলোচনা সভা, ঋণের চেক ও গাছের চারা বিতরণ করেন তাড়াশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, উদ্যোক্তাদের চেক ও সম্মাননা প্রদান তাড়াশে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সঞ্চয় তহবিল থেকে প্রয়াত সদস্যের সঞ্চিত অর্থ পরিবারের হাতে হস্তান্তর ভেড়ামারায় ১৭ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি বুলবুল কবির গ্রেপ্তার। তাড়াশে ৩ হাজার ২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

ভেড়ামারায় বিএনপি নেতা নাসিরুলকে গুলি করে হত্যা চেষ্টা।

প্রতিবেদকের নাম / ৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২৬

মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া জেলা ঃ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নে পদ্মা নদীর তীরবর্তী বালুমহালের আধিপত্য ও কোন্দলের জেরে নাসিরুল উদ্দিন বিশ্বাস (৪৫) নামের এক বিএনপি নেতাকে পিস্তল দিয়ে গুলি ও পিটিয়ে নৃশংসভাবে জখম করে একদল মুখোশধারী দুর্বৃত্ত। উক্ত ঘটনার পর ভিকটিমের পুত্র মাহাফুজুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করে। মামলার এজাহার নামীয় আসামীদের মধ্যে প্রায় সবাই এখনো পুলিশের ধরা ছোঁয়ার বাইরে। এতে বিস্ময় প্রকাশ করে ভিকটিমের স্বজনেরা।
ঘটনার বিষয়ে জানা যায়, গত ৫ জুলাই বিকেলে ভেড়ামারা থানাধীন হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন চর রূপপুর (১৬ দাগ বালুঘাট) এলাকায় উক্ত ঘটনায় আহত নাসিরুল বিশ্বাস বাহিরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং স্থানীয় একজন প্রতিষ্ঠিত বালু ব্যবসায়ী। পারিবারিক সূত্রে জানা গেছে, তার স্ত্রী মুন্নি খাতুন বাহিরচর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সাবেক মেম্বার ।
এই হামলায় আব্দুর রাজ্জাক বাহিরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহত হয়েছেন। নাসিরুল বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন চরাঞ্চলের তড়িয়া মহল বালুমহালের আধিপত্য ও অভ্যন্তরীণ শত্রুতার জের ধরে এই পরিকল্পিত হামলা চালানো হয়।ভেড়ামারার স্থানীয় থানা পুলিশ জানায়, চরাঞ্চলের বালুঘাটের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে। ঘটনার পর পুলিশ দ্রুত তৎপরতা শুরু করে ইতিমধ্যে এজাহারনামীয় অন্যতম আসামি সুমনকে গ্রেপ্তার করেছে ।
ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়, হামলার সময় অধিকাংশ আসামি মুখোশ পরা অবস্থায় ছিল। প্রথমে তারা নাসিরুলকে লাঠি বাটাম লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। এরপরে বাম পায়ে ও পিঠে দুটো গুলি করে।
নাসিরুল জানায় তার সাথে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুজ্জামান জুয়েল ও যুবদলের যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান সবুজের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরা নাসিরুলের কাছে টাকা দাবি করে আসছে কিন্তু টাকা দিতে অস্বীকার করায় তার উপরে হামলা করেছে বলে সে মনে করে। সে দ্রুত এজাহারনামীয় পলাতক আসামিদের গ্রেফতার দাবী করেন।
এদিকে মামলার আসামি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান জুয়েল সংবাদ মাধ্যমকে বলেছেন, তিনি এই ঘটনার সাথে জড়িত নন মর্মে দাবি করেন।
এদিকে মামলার এজাহার নামীয় আসামি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোখলেসুর রহমান সবুজও একই দাবি করেছেন এবং তিনি বলেছেন নাসিরুলের সাথে তার কোন বিরোধ নেই।প্রতিপক্ষের রাজনীতির গ্রুপিংয়ের কারণে আমাকে ফাঁসানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর