সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দুঃসময়ে অসহায় মানুষের পাশে জামায়াতে ইসলামী: মাইটভাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণ ভেড়ামারায় বিএনপি নেতা নাসিরুলকে গুলি করে হত্যা চেষ্টা। ধামরাই রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন সভাপতি, আদনান, সাধারণ সম্পাদক, মোঃ রাজিউল হাসান পলাশ বান্দরবানের বন্যার্তদের খাদ্য সহায়তায় বিজিবি। নেছারাবাদে মোবাইল কোর্ট পরিচালনায় কারেন্ট জাল জব্দ : দুজনকে ৩০ হাজার অর্থদণ্ড হরিনাকুন্ডুতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত র‌্যালি, আলোচনা সভা, ঋণের চেক ও গাছের চারা বিতরণ করেন তাড়াশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, উদ্যোক্তাদের চেক ও সম্মাননা প্রদান তাড়াশে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সঞ্চয় তহবিল থেকে প্রয়াত সদস্যের সঞ্চিত অর্থ পরিবারের হাতে হস্তান্তর ভেড়ামারায় ১৭ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি বুলবুল কবির গ্রেপ্তার। তাড়াশে ৩ হাজার ২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

দুঃসময়ে অসহায় মানুষের পাশে জামায়াতে ইসলামী: মাইটভাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণ

প্রতিবেদকের নাম / ৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২৬

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ প্রতিনিধি: সমাজের খেটে খাওয়া, অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা (মাইটভাঙ্গা ইউনিয়ন) ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই ২০২৬) সন্ধ্যা ৭টায় আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মুহাম্মদ বেলাল হোসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইটভাঙ্গা ইউনিয়ন আমীর মাওলানা মোশাররফ হোসাইন এবং ইউনিয়ন সেক্রেটারি আবুল হাশিম। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শাহেদ খান বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ইসলামী দায়িত্ব। বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় অসহায়, দরিদ্র ও খেটে খাওয়া মানুষের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

বক্তব্য শেষে উপস্থিত উপকারভোগীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারাও এ মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের কার্যক্রম সমাজের অসচ্ছল মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর