শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

নেছারাবাদে মাদক (গাজা) সেবনের দায়ে একজনকে ছয় মাসের জেল

প্রতিবেদকের নাম / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সোহেল রায়হান, জেলা(পিরোজপুর) প্রতিনিধি ঃ(রবিবার (১২ জুলাই, ২০২৬) বেলা সারে ১২ টার দিকে পিরেজপুরের নেছারাবাদ উপজেলার ২ নং সোহাগদল ইউনিয়নের পশ্চিম সোহাগদল শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ সংলগ্ন বাজারে মাদক দ্রব্য (গাজা) সেবনের অপরাধে সাইফুল ইসমাল আরিফ (২১) নামের এক ব্যক্তিকে মোবাইল কোর্টের অভিযানের মাধ্যমে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়। দন্ডপ্রাপ্ত আসামী স্থানীয় শহিদুল ইসলামের ছেলে। এসময় নেছারাবাদ থানা পুলিশের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করেন, মোঃ রায়হান মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি), নেছারাবাদ, পিরোজপুর।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদক সেবনকারী সাইফুল ইসলাম আরিফকে এলাকাবাসীর সন্দেহ হলে লাইভ ভিডিও ধারন করে তাকে তল্লাসী করা হয় এবং তার প্যান্টের বর্ডার থেকে গাজা নামক কিছু মাদক পাওয়া যায় এবং তাকে আটকে রাখা হয়। তাৎক্ষণিক নেছারাবাদের আইন প্রশাসনকে জানালে নির্বাহী মেজিস্ট্রেট রায়হান মাহমুদ সহ থানা পুলিশের সদস্যরা সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদক সেবনকারী সাইফুল ইসলাম আরিফকে গ্রেফতার করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

নেছারাবাদ থানা সূত্রে জানা যায়, আসামীর নামে এর আগেও এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অপরাধে মামলা রয়েছে।

এ বিষয়ে নির্বাহী মেজিস্ট্রেট রায়হান মাহমুদ বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতার মাধ্যমে এ ধরনের সামাজিক অবক্ষয় নিরসন সম্ভব। তাই সকল প্রকার মাদক ব্যবসায়ী ও সেবনকারীর বিরুদ্ধে এলাকার সাধারণ জনগন ও সুশীল সমাজের এগিয়ে আশা অত্যান্ত জরুরি। আগামীতেও এরকম মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর