রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

সখীপুরে মাদকবিরোধী অভিযানে দুই সহোদর আটক, উদ্ধার ৫৮০ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৩১ হাজার টাকা

প্রতিবেদকের নাম / ৪০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের সখীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৮০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩১ হাজার টাকাসহ দুই সহোদরকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (১৩ জুলাই) সকালে পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর ময়থাচালা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন সুমন সিকদার (২২) ও শুভ সিকদার (২০)। তারা ওই এলাকার বাসিন্দা সালাম সিকদারের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহসানুল কবির বুলবুল জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে আটক ব্যক্তিদের বাড়িতে তল্লাশি চালিয়ে ৫৮০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩১ হাজার টাকা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযান শেষে জব্দকৃত আলামতসহ দুই সহোদরকে আটক করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুর রহমান বাদী হয়ে সখীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর