বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

নেছারাবাদে মাদক বিরোধী অভিযানে এক মাদকাসক্তকে ২ মাসের জেল

প্রতিবেদকের নাম / ৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সোহেল রায়হান, জেলা(পিরোজপুর) প্রতিনিধিঃ সোমবার (১৩ জুলাই, ২০২৬) রাত ১০ টার দিকে পিরেজপুরের নেছারাবাদ উপজেলার ৩ নং স্বরুপকাঠী ইউনিয়নের অলংকারকাঠী ব্রীজ সংলগ্ন এলাকায় মাদক দ্রব্য (গাজা) সেবনের অপরাধে মোঃ দীপু (২৩) নামের এক যুবককে মোবাইল কোর্টের অভিযানের মাধ্যমে হাতেনাতে আটক করে ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়। দন্ডপ্রাপ্ত আসামী উপজেলার অলংকারকাঠী গ্রামের মোঃ জাহিদ হোসেনের ছেলে। এসময় নেছারাবাদ থানা পুলিশের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করেন, মোঃ রায়হান মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি), নেছারাবাদ, পিরোজপুর।

এ বিষয়ে নির্বাহী মেজিস্ট্রেট রায়হান মাহমুদ বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতার মাধ্যমে এ ধরনের সামাজিক অবক্ষয় নিরসন সম্ভব। তাই সকল প্রকার মাদক ব্যবসায়ী ও সেবনকারীর বিরুদ্ধে এলাকার সাধারণ জনগন ও সুশীল সমাজের এগিয়ে আশা অত্যান্ত জরুরি। আগামীতেও এরকম মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর