শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি তাড়াশে জুলাই শহিদ দিবস পালিত তাড়াশের নওগাঁ হাটে মোবাইল কোর্ট: ৩ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ ও বিনষ্ট জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে পিরোজপুর জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন সখীপুরে আকস্মিক পরিদর্শনে অনিয়মের চিত্র: কারণ দর্শানোর নোটিশ, শিক্ষার মানোন্নয়নে দায়িত্বশীলতার আহ্বান লোকসংগীতে সারা দেশে প্রথম সখিপুরের অনন্যা, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক অর্জন পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে “জুলাই শহীদ দিবস–২০২৬” পালিত হরিনাকুন্ডুতে নানা আয়োজনে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে সমাধিস্তুপে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

লোকসংগীতে সারা দেশে প্রথম সখিপুরের অনন্যা, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক অর্জন

প্রতিবেদকের নাম / ৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেড়বাড়ী গ্রামের কৃতি সন্তান অনন্যা সরকার ইশা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এর লোকসংগীত বিভাগে সারা দেশে প্রথম স্থান অর্জন করে অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখেছে।
এই গৌরবময় অর্জনের স্বীকৃতিস্বরূপ ১৫ জুলাই ঢাকার চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় সনদ ও স্বর্ণপদক গ্রহণ করে অনন্যা। অনুষ্ঠানে দেশের শিক্ষা উপদেষ্টা, শিক্ষা প্রতিমন্ত্রী এবং বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পুরস্কার গ্রহণের পর সাংস্কৃতিক পর্বে অনন্যা একটি একক ও চারটি কোরাস লোকসংগীত পরিবেশন করে উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। তার সুমধুর কণ্ঠ, আত্মবিশ্বাসী পরিবেশনা এবং অসাধারণ প্রতিভা সবার প্রশংসা কুড়ায়।
অনন্যার এই সাফল্যের পেছনে রয়েছে তার মা তুলি সরকার, বাবা শংকর সরকার এবং সংগীতগুরু বাবু অশোক কুমার বিশ্বাসের নিরলস উৎসাহ, দিকনির্দেশনা ও সহযোগিতা।
বর্তমানে বাবার কর্মস্থল কিশোরগঞ্জের গাইটাল আব্দুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী অনন্যা। জন্ম টাঙ্গাইলে হলেও তার মেধা, অধ্যবসায় ও নিষ্ঠা আজ তাকে জাতীয় পর্যায়ে বিশেষ সম্মান এনে দিয়েছে।
অনন্যার এই অনন্য অর্জনে সখীপুরসহ সমগ্র টাঙ্গাইলবাসীর মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে। ভবিষ্যতেও দেশ-বিদেশে বাংলাদেশের লোকসংগীতকে আরও সমৃদ্ধ ও গৌরবান্বিত করবে—এমন প্রত্যাশা সকলের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর