শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি তাড়াশে জুলাই শহিদ দিবস পালিত তাড়াশের নওগাঁ হাটে মোবাইল কোর্ট: ৩ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ ও বিনষ্ট জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে পিরোজপুর জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন সখীপুরে আকস্মিক পরিদর্শনে অনিয়মের চিত্র: কারণ দর্শানোর নোটিশ, শিক্ষার মানোন্নয়নে দায়িত্বশীলতার আহ্বান লোকসংগীতে সারা দেশে প্রথম সখিপুরের অনন্যা, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক অর্জন পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে “জুলাই শহীদ দিবস–২০২৬” পালিত হরিনাকুন্ডুতে নানা আয়োজনে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে সমাধিস্তুপে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

সখীপুরে আকস্মিক পরিদর্শনে অনিয়মের চিত্র: কারণ দর্শানোর নোটিশ, শিক্ষার মানোন্নয়নে দায়িত্বশীলতার আহ্বান

প্রতিবেদকের নাম / ২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের সখীপুর উপজেলার নলুয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসায় আকস্মিক পরিদর্শনে শিক্ষক-কর্মচারীদের অনুপস্থিতি ও পরীক্ষা পরিচালনায় অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটির অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মতিউর রহমান খান স্বাক্ষরিত ১৪ জুলাই ২০২৬ তারিখের কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, একই দিন দুপুর ১২টা ৩০ মিনিটে প্রতিষ্ঠানটি পরিদর্শনকালে ২৪ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে মাত্র ৪ জনকে উপস্থিত পাওয়া যায়। এছাড়া অর্ধবার্ষিক পরীক্ষায় একটি শ্রেণিকক্ষে একজন শিক্ষক ৬৭ জন শিক্ষার্থীর পরীক্ষা পরিচালনা করছিলেন, যা প্রচলিত নিয়মের পরিপন্থী বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় অধ্যক্ষকে তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে অধ্যক্ষ আবুল কাশেম-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি শারীরিকভাবে অসুস্থ। এ বিষয়ে এখন কোনো মন্তব্য করতে পারব না।”
প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি মাহবুবুর রহমান বলেন, “পরীক্ষা কার্যক্রম শুরুর আগেই আমি শিক্ষক-কর্মচারীদের নিয়ে সভা করেছি। সেখানে শতভাগ উপস্থিতি নিশ্চিত করা এবং সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতিষ্ঠান চলাকালে নিয়মিত দায়িত্ব পালনের বিষয়ে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার মান উন্নয়নে সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য অনুরোধ করেছি।”
স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মতে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি এবং দায়িত্বশীলভাবে পাঠদান ও পরীক্ষা পরিচালনা নিশ্চিত করা গেলে শিক্ষার গুণগত মান আরও উন্নত হবে। উপজেলা শিক্ষা প্রশাসনের এ ধরনের নিয়মিত তদারকি শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর