সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

তাড়াশের নওগাঁ হাটে মোবাইল কোর্ট: ৩ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ ও বিনষ্ট

প্রতিবেদকের নাম / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ হাটে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ৩ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও বিনষ্ট করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) হাট চলাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ জেড এম নাহিদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দীন জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে তা ধ্বংস করা হয়। অভিযানে তাড়াশ থানা পুলিশ এবং তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সহযোগিতা করেন।
স্থানীয় সচেতন নাগরিকরা জানান, এক শ্রেণির অসাধু মাছ ব্যবসায়ী নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহার করে মা মাছ, পোনা মাছ, শামুক, ঝিনুকসহ বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে আহরণ করছে। এতে তাড়াশ উপজেলাসহ চলনবিল অঞ্চলের জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানিয়েছে, মৎস্যসম্পদ রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর