শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি তাড়াশে জুলাই শহিদ দিবস পালিত তাড়াশের নওগাঁ হাটে মোবাইল কোর্ট: ৩ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ ও বিনষ্ট জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে পিরোজপুর জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন সখীপুরে আকস্মিক পরিদর্শনে অনিয়মের চিত্র: কারণ দর্শানোর নোটিশ, শিক্ষার মানোন্নয়নে দায়িত্বশীলতার আহ্বান লোকসংগীতে সারা দেশে প্রথম সখিপুরের অনন্যা, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক অর্জন পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে “জুলাই শহীদ দিবস–২০২৬” পালিত হরিনাকুন্ডুতে নানা আয়োজনে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে সমাধিস্তুপে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

তাড়াশে জুলাই শহিদ দিবস পালিত

প্রতিবেদকের নাম / ৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ জেড এম নাহিদ হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, উপজেলার জুলাই যোদ্ধা, সুধীজন ও সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাথায় গুলিবিদ্ধ ও আহত জুলাই যোদ্ধা
জাহাঙ্গির আলম ও হাতে গুরুতর আঘাত প্রাপ্ত শাহিন বাবুর আবেগঘন বক্তব্য উপস্থিত সবাইকে আপ্লুত করে। অনুষ্ঠানে উপস্থিত বক্তাগণ বলেন, জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁদের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর