রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চলনবিলে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে —পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা তাড়াশে কুড়িয়ে পাওয়া মাটির ব্যাংক নিয়ে শিশুকে মারধর, থানায় অভিযোগ তাড়াশে নিখোঁজের ৫ দিন পর খাল থেকে অটোরিকশাচালকের গলিত মরদেহ উদ্ধার তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি।

দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রতিবেদকের নাম / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

থানচি (বান্দরবান) প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ বান্দরবান জেলার রুমা উপজেলার বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের উদ্যোগে ক্যাম্পের অন্তর্গত প্রাতা পাড়া ও বাকলাই পাড়া এলাকায় একটি বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির আওতায় প্রাতাপাড়ায় ৫০টি এবং বাকলাইপাড়ায় ৫০টিসহ সর্বমোট ১০০টি বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাকলাইপাড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাফকাত ও ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট এলাকার কারবারিবৃন্দ, ধর্মযাজক এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং বৃক্ষরোপণ কার্যক্রমে সক্রিয় সহযোগিতা প্রদান করেন।

স্থানীয় জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর এ মহতী উদ্যোগের প্রতি আন্তরিক সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা ব্যক্ত করেন, এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম পার্বত্য অঞ্চলের পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে বিদ্যমান পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করবে।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং জনকল্যাণে ভবিষ্যতেও এ ধরনের জনমুখী ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর