শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চলনবিলে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে —পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা তাড়াশে কুড়িয়ে পাওয়া মাটির ব্যাংক নিয়ে শিশুকে মারধর, থানায় অভিযোগ তাড়াশে নিখোঁজের ৫ দিন পর খাল থেকে অটোরিকশাচালকের গলিত মরদেহ উদ্ধার তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি।

ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর

প্রতিবেদকের নাম / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

মোহন আলী, স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া জেলা:

বর্ষা মৌসুমের শুরুতেই ডেঙ্গুর প্রাদুর্ভাব এবং এডিস মশার বিস্তার রোধে ভেড়ামারা পৌরবাসীকে আগাম সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক শফিকুল ইসলাম ডাবলু

পৌরবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ। তবে আমাদের সামান্য অসচেতনতা বড় ধরনের বিপদের কারণ হতে পারে। তাই ভেড়ামারা পৌরসভাকে ডেঙ্গুমুক্ত রাখতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি নাগরিকদের সুস্থতা ও নিরাপত্তার স্বার্থে কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। তিনি বলেন, প্রতিটি বাড়ি, দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ফুলের টব, প্লাস্টিকের পাত্র, ডাবের খোসা, পুরোনো টায়ার কিংবা ভাঙা পাত্রে যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে। কারণ জমে থাকা স্বচ্ছ পানিতেই এডিস মশা ডিম পাড়ে এবং দ্রুত বংশবিস্তার করে।

এ ছাড়া তিনি সবাইকে নিয়মিত মশারি ব্যবহার করার আহ্বান জানান। বিশেষ করে শিশুদের সুরক্ষায় বাড়তি সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কারও শরীরে জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ জানান।

শফিকুল ইসলাম ডাবলু বলেন, “জনগণের সেবায় আমরা সবসময় পাশে আছি। একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও ডেঙ্গুমুক্ত পৌরসভা গড়ে তুলতে নাগরিকদের সচেতনতার কোনো বিকল্প নেই।”

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ, নিয়মিত এডিস মশা নিধন কার্যক্রম পরিচালনা এবং প্রয়োজনীয় স্থানে ওষুধ ছিটানোর উদ্যোগ জোরদারের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর