শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চলনবিলে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে —পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা তাড়াশে কুড়িয়ে পাওয়া মাটির ব্যাংক নিয়ে শিশুকে মারধর, থানায় অভিযোগ তাড়াশে নিখোঁজের ৫ দিন পর খাল থেকে অটোরিকশাচালকের গলিত মরদেহ উদ্ধার তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি।

তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:সিরাজগঞ্জের তাড়াশে সাবেক সংসদ সদস্য, বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. আফসার আলীর সভাপতিত্বে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক। তিনি মরহুম আব্দুল মান্নান তালুকদারের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, জনসেবামূলক কর্মকাণ্ড এবং এলাকার উন্নয়নে তাঁর অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, চরিত্রহীন কিংবা মাদকাসক্ত ব্যক্তির স্থান হবে না। এলাকার উন্নয়ন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
স্মরণসভায় আরও বক্তব্য রাখেন মরহুমের জ্যেষ্ঠ পুত্র রাহিত মান্নান লেলিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, সাবেক সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুর রহিম, জয়নুল আবেদীন মাহবুব, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক তপন কুমার গোস্বামী, যুবদলের আহ্বায়ক এফ এম শাহআলম, সদস্য সচিব রাজিব আহমেদ মাসুম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল খান, ছাত্রদলের আহ্বায়ক জাহিদ ফকির এবং সদস্য সচিব শাহাদত হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষপর্বে মরহুম আব্দুল মান্নান তালুকদারের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব খন্দকার আব্দুল বারিক খন্দকার।
উল্লেখ্য, মরহুম আব্দুল মান্নান তালুকদার ছিলেন বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসন থেকে চারবার নির্বাচিত সংসদ সদস্য। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য সর্বস্তরের মানুষের কাছে শ্রদ্ধাভাজন হয়ে আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর