মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

তাড়াশে কুড়িয়ে পাওয়া মাটির ব্যাংক নিয়ে শিশুকে মারধর, থানায় অভিযোগ

প্রতিবেদকের নাম / ৩৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ঃ সিরাজগঞ্জের তাড়াশে পুকুরপাড়ে কুড়িয়ে পাওয়া একটি মাটির ব্যাংক নিয়ে ১০ বছরের শিশু উম্মে হানীকে চড়-থাপ্পড়, ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে তাড়াশ থানায় লিখিত অভিযোগ করেছেন।
গত ১ আগস্ট বিকেলে উপজেলার ধানকুণ্ঠি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা সুফিয়া বেগম (৪০) প্রতিবেশী চায়না বেগম (৪৫)-এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ১ আগস্ট বিকেল সাড়ে ৬টার দিকে সুফিয়া বেগমের ১০ বছর বয়সী মেয়ে উম্মে হানী বাড়ির উত্তর পাশে ‘মোয়াল পুকুর’-এর পাড়ে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। খেলাধুলার একপর্যায়ে সে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় একটি মাটির ব্যাংক দেখতে পেয়ে সেটি তুলে নেয়।
এ সময় বিষয়টি দেখতে পেয়ে প্রতিবেশী চায়না বেগম শিশুটির হাতে থাকা মাটির ব্যাংকটি জোরপূর্বক নিয়ে নিজের বাড়িতে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে উম্মে হানী ব্যাংকটি ফেরত চাইলে তাকে চড়-থাপ্পড় মারার পাশাপাশি ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।
এরপর শিশুটি কান্নাকাটি করে বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানায়। সুফিয়া বেগম চায়না বেগমের বাড়িতে গিয়ে মাটির ব্যাংকটি ফেরত চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় সুফিয়া বেগম অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তাড়াশ থানায় লিখিত অভিযোগ করেন।
তাড়াশ থানার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদ রানা জানান, মাটির ব্যাংক উদ্ধারের পাশাপাশি ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর